• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          সারা নিশি ছিলেম শুয়ে   বিজন ভুঁয়ে
আমার  মেঠো ফুলের পাশাপাশি,
তখন   শুনেছিলেম তারার বাঁশি॥
যখন    সকালবেলা খুঁজে দেখি   স্বপ্নে-শোনা সে সুর একি
আমার  মেঠো ফুলের চোখের জলে   সুর   উঠে ভাসি॥
          এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে,
          শেষে ধরা দিল ধরার ধূলির ‘পরে।
এ যে   ঘাসের কোলে আলোর ভাষা   আকাশ-হতে-ভেসে-আসা–
এ যে   মাটির কোলে মানিক-খসা হাসিরাশি॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হৃদয়ে ছিলে জেগে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সমুখে শান্তিপারাবার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (আনুষ্ঠানিক সংগীত)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑