• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন খেপা শ্রাবণ ছুটে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কোন খেপা শ্রাবণ ছুটে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোন খেপা শ্রাবণ ছুটে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোন্‌   খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।
              দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়॥
                   মাঠে মাঠে পুলক লাগে   ছায়ানটের নৃত্যরাগে,
              শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়॥
     কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে
লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।
          মেঘে অধীর আকাশ কেন   ডানা-মেলা গরুড় যেন–
              পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়॥

রাগ: কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): অক্টোবর, ১৯১৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কোন খেপা শ্রাবণ ছুটে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমরা যা বলো তাই বলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑