• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার নয়ন-ভুলানো এলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার নয়ন-ভুলানো এলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার নয়ন-ভুলানো এলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আমার  নয়ন-ভুলানো এলে,
          আমি    কী হেরিলাম হৃদয় মেলে॥
     শিউলিতলার পাশে পাশে   ঝরা ফুলের রাশে রাশে
          শিশির-ভেজা ঘাসে ঘাসে   অরুণরাঙা চরণ ফেলে
                   নয়ন-ভুলানো এলে॥
আলোছায়ার আঁচলখানি লুটিয়ে পড়ে বনে বনে,
     ফুলগুলি ওই মুখে চেয়ে কী কথা কয় মনে মনে॥
          তোমায় মোর করব বরণ,   মুখের ঢাকা করো হরণ,
     ওইটুকু ওই মেঘাবরণ   দু হাত দিয়ে ফেলো ঠেলে॥
বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি,
     আকাশবীণার তারে তারে জাগে তোমার আগমনী।
          কোথায় সোনার নূপুর বাজে,   বুঝি আমার হিয়ার মাঝে
সকল ভাবে সকল কাজে   পাষাণ-গালা সুধা ঢেলে–
                   নয়ন-ভুলানো এলে॥


রাগ: ছায়ানট-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ ভাদ্র, ১৩১৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1908
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑