• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা বেঁধেছি কাশের গুচ্ছ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমরা বেঁধেছি কাশের গুচ্ছ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা  বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা–
          নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা ॥
          এসো গো শারদলক্ষ্ণী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো    নির্মল নীলপথে,
এসো    ধৌত শ্যামল আলো-ঝলমল-বনগিরিপর্বতে–
এসো    মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা ॥
          ঝরা মালতীর ফুলে
          আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
          ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
          গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
          মৃদুমধু ঝঙ্কারে,
          হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
          রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
          পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে–
          সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা ॥


রাগ: ভৈরবী-কালাংড়া
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ভাদ্র, ১৩১৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1908
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑