• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।   আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।   আহা, হাহা, হা ॥
     কী করি আজ ভেবে না পাই,   পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
     কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।   আহা, হাহা, হা ॥
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
     রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
     মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।   আহা, হাহা, হা ॥

রাগ: বিভাস-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1315
রচনাকাল (খৃষ্টাব্দ): 1908
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি শরততপনে প্রভাতস্বপনে
Next Post:আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑