• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
          বিজন ঘরের কোণে, এসো গো।
     নামিল শ্রাবণসন্ধ্যা,   কালো ছায়া ঘনায় বনে বনে॥
আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়   যূথীমালিকার মৃদু গন্ধে–
              নীলবসন-অঞ্চল-ছায়া
                   সুখরজনী-সম মেলুক মনে॥
          হারিয়ে গেছে মোর বাঁশি,
আমি   কোন্‌ সুরে ডাকি তোমারে।
              পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
              শুনিতে পাও কি তাহার বাণী–
কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে॥

রাগ: ইমনকল্যাণ
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ শ্রাবণ, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ অগাস্ট, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো সাঁওতালি ছেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑