• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন মোর মেঘের সঙ্গী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মন মোর মেঘের সঙ্গী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মন মোর মেঘের সঙ্গী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম   রিমিঝিম   রিমিঝিম॥
          মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
          ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
          ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
          কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
          ডাক দেয় প্রলয়-আহ্বানে॥
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
          মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
          তাল-তমাল-অরণ্যে
          ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥

রাগ: মল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

মন মোর মেঘের সঙ্গী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কিছু বলব বলে এসেছিলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑