• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যায় দিন শ্রাবণদিন যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যায় দিন শ্রাবণদিন যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যায় দিন শ্রাবণদিন যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যায় দিন, শ্রাবণদিন যায়।
আঁধারিল মন মোর আশঙ্কায়,
মিলনের বৃথা প্রত্যাশায়   মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে॥
আসন্ন নির্জন রাতি,   হায়, মম পথ-চাওয়া বাতি
ব্যাকুলিছে শূন্যেরে কোন্‌ প্রশ্নে॥
দিকে দিকে কোথাও নাহি সাড়া,
ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া।
নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশা   ব্যথিতা যামিনী খোঁজে ভাষা–
বৃষ্টিমুখরিত মর্মরছন্দে,   সিক্ত মালতীগন্ধে॥

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ভাদ্র, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ অগাস্ট, ১৯৩৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

যায় দিন শ্রাবণদিন যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
Next Post:আমি কী গান গাব যে ভেবে না পাই (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑