• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মম মন-উপবনে চলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মম মন-উপবনে চলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মম মন-উপবনে চলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মম মন-উপবনে চলে অভিসারে   আঁধার রাতে বিরহিণী।
          রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি॥
              দুরু দুরু করে হিয়া,   মেঘ ওঠে গরজিয়া,
                   ঝিল্লি ঝনকে ঝিনিঝিনি॥
মম মন-উপবনে ঝরে বারিধারা,   গগনে নাহি শশীতারা।
     বিজুলির চমকনে   মিলে আলো ক্ষণে ক্ষণে,
          ক্ষণে ক্ষণে পথ ভোলে উদাসিনী॥

রাগ: সাহানা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1934
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

মম মন-উপবনে চলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑