• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনে হল যেন পেরিয়ে এলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মনে হল যেন পেরিয়ে এলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মনে হল যেন পেরিয়ে এলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ   আসিতে তোমার দ্বারে
              মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥
          পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা
              সকরুণ-নিবেদনের-গন্ধ ঢালা–
                        লজ্জা দিয়ো না তারে॥
              সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
              পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে   নিভৃতে প্রদীপ জ্বলে–
     আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ শ্রাবণ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ অগাস্ট, ১৯৩৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

মনে হল যেন পেরিয়ে এলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজ বরষার রূপ হেরি মানবের মাঝে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑