• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভোর থেকে আজ বাদল ছুটেছে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভোর থেকে আজ বাদল ছুটেছে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভোর থেকে আজ বাদল ছুটেছে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভোর থেকে আজ বাদল ছুটেছে– আয় গো আয়।
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়॥
     ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট–
     ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট–
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়॥
তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
     কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
     ভরা জলে তোরা ভেসে যাবি সুখে
তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়– আয় গো আয়॥
মেঘ ছুটে গেল, নাই গো বাদল– আয় গো আয়।
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়– আয় গো আয়।
          এ ঘাট হইতে ও ঘাটে তাহার
          কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়–   আয় গো আয়॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আর কত দূরে আছে সে আনন্দধাম (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑