• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধরণী দূরে চেয়ে কেন আজ আছিস জেগে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ধরণী দূরে চেয়ে কেন আজ আছিস জেগে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ধরণী দূরে চেয়ে কেন আজ আছিস জেগে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ধরণী,   দূরে চেয়ে   কেন আজ   আছিস জেগে
যেন কার   উত্তরীয়ের   পরশের   হরষ লেগে॥
          আজি কার   মিলনগীতি   ধ্বনিছে   কাননবীথি,
          মুখে চায়   কোন্‌ অতিথি   আকাশের নবীন মেঘে॥
ঘিরেছিস   মাথার বসন   কদমের   কুসুমডোরে,
সেজেছিস   নয়নপাতে   নীলিমার   কাজল প’রে।
          তোমার ওই   বক্ষতলে   নবশ্যাম   দুর্বাদলে
          আলোকের   ঝলক ঝলে   পরানের   পুলকবেগে॥

রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ জুলাই, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন

ধরণী দূরে চেয়ে কেন আজ আছিস জেগে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আবার শ্রাবণ হয়ে এলে ফিরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑