• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে–
            বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে॥
        এসো হে গিরিশিখর চুমি,    ছায়ায় ঘিরি কাননভূমি–
            গগন ছেয়ে এসো হে তুমি    গভীর গরজনে॥
            ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে,
            উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে।
এসো হে এসো হৃদয়-ভরা,            এসো হে এসো পিপাসাহরা,
        এসো হে আঁখি-শীতল-করা,    ঘনায়ে এসো মনে॥

রাগ: গৌড়মল্লার
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑