• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমারে যদি জাগালে আজি নাথ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমারে যদি জাগালে আজি নাথ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে যদি জাগালে আজি নাথ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        আমারে যদি জাগালে আজি নাথ,
    ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত॥
নিবিড় বন-শাখার ‘পরে    আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে,
বাদল-ভরা আলস-ভরে    ঘুমায়ে আছে রাত॥
    বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ
    বরষাজলধারার সাথে গাহিতে চাহে গান।
হৃদয় মোর চোখের জলে    বাহির হল তিমিরতলে,
আকাশ খোঁজে ব্যাকুল বলে    বাড়ায়ে দুই হাত॥

রাগ: গৌড়মল্লার
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

আমারে যদি জাগালে আজি নাথ (প্রকৃতি) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑