• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একলা বসে বাদল-শেষে শুনি কত কী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » একলা বসে বাদল-শেষে শুনি কত কী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একলা বসে বাদল-শেষে শুনি কত কী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একলা বসে বাদল-শেষে শুনি কত কী–
‘এবার আমার গেল বেলা’ বলে কেতকী॥
বৃষ্টি-সারা মেঘ যে তারে   ডেকে গেল আকাশপারে,
তাই তো সে যে উদাস হল– নইলে যেত কি॥
ছিল সে যে একটি ধারে বনের কিনারায়,
উঠত কেঁপে তড়িৎ-আলোর চকিত ইশারায়।
শ্রাবণঘন-অন্ধকারে   গন্ধ যেত অভিসারে–
সন্ধ্যাতারা আড়াল থেকে খবর পেত কি॥

রাগ: দেশ-পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: রমা মজুমদার

একলা বসে বাদল-শেষে শুনি কত কী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বন্ধু রহো রহো সাথে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শ্যামল শোভন শ্রাবণ তুমি নাই বা গেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑