• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেঘের কোলে কোলে যায় রে চলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মেঘের কোলে কোলে যায় রে চলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে কোলে যায় রে চলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

   মেঘের   কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
          সুদূরের   বীণার স্বরে   কে ওদের   হৃদয় হরে
          দুরাশার   দুঃসাহসে উদাস করে–
সে কোন্‌   উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের   ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের– পিছন-পানে তাকায় না রে।
          যে বাসা   ছিল জানা    সে ওদের   দিল হানা,
          না-জানার   পথে ওদের নাই রে মানা–
ওরা   দিনের শেষে দেখেছে কোন্‌ মনোহরণ আঁধার রাতি॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ সেপ্টেম্বর, ১৯২১
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে কোলে যায় রে চলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:উতল-ধারা বাদল ঝরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑