আজ কিছুতেই যায় না মনের ভার (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আজ কিছুতেই যায় না মনের ভার,
দিনের আকাশ মেঘে অন্ধকার– হায় রে॥
মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি–
না-বলা তার কথাখানি জাগায় হাহাকার॥
সজল হাওয়ায় বারে বারে
সারা আকাশ ডাকে তারে।
বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে–
বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার॥
রাগ: পিলু-মূলতান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
Leave a Reply