• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঁপিছে দেহলতা থরথর (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কাঁপিছে দেহলতা থরথর (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              কাঁপিছে দেহলতা থরথর,
              চোখের জলে আঁখি ভরভর॥
দোদুল তমালেরই বনছায়া   তোমারি নীল বাসে নিল কায়া,
              বাদল-নিশীথেরই ঝরঝর
              তোমারি আঁখি-‘পরে ভরভর॥
              যে কথা ছিল তব মনে মনে
              চমকে অধরের কোণে কোণে।
নীরব হিয়া তব দিল ভরি   কী মায়া স্বপনে যে, মরি মরি,
              আঁধার কাননের মরমর
              বাদল-নিশীথের ঝরঝর॥

রাগ: দেশ
তাল: একাদশী
রচনাকাল (বঙ্গাব্দ): 1324
রচনাকাল (খৃষ্টাব্দ): 1917
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑