• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গেল রে দিন বয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গেল রে দিন বয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গেল রে দিন বয়ে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে॥
    একলা বসে ঘরের কোণে    কী ভাবি যে আপন-মনে,
    সজল হাওয়া যূথীর বনে    কী কথা যায় কয়ে॥
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।
    আঁধার রাতে প্রহরগুলি    কোন্‌ সুরে আজ ভরিয়ে তুলি,
    কোন্‌ ভুলে আজ সকল ভুলি    আছি আকুল হয়ে॥

রাগ: ইমন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আষাঢ়, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গেল রে দিন বয়ে (প্রকৃতি) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মেঘের পরে মেঘ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑