• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝরঝর বরিষে বারিধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ঝরঝর বরিষে বারিধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঝরঝর বরিষে বারিধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঝরঝর বরিষে বারিধারা।
হায় পথবাসী, হায় গতিহীন,   হায় গৃহহারা ॥
ফিরে বায়ু হাহাস্বরে,   ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে–
রজনী আঁধারে॥
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে,   তিমিরদুকূলা রে।
নিবিড় নীরদ গগনে   গরগর গরজে সঘনে,
চঞ্চলচপলা চমকে–   নাহি শশীতারা ॥

রাগ: মেঘমল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আশ্বিন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ সেপ্টেম্বর, ১৮৯৫
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

ঝরঝর বরিষে বারিধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই আসে ওই অতি ভৈরব হরষে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গহন ঘন ছাইল গগন ঘনাইয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑