• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মধ্যদিনের বিজন বাতায়নে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মধ্যদিনের বিজন বাতায়নে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মধ্যদিনের বিজন বাতায়নে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              মধ্যদিনের বিজন বাতায়নে
ক্লান্তি-ভরা কোন্‌ বেদনার মায়া   স্বপ্নাভাসে ভাসে মনে-মনে॥
কৈশোরে যে সলাজ কানাকানি   খুঁজেছিল প্রথম প্রেমের বাণী
আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায়   মর্মরিছে গহন বনে বনে॥
যে নৈরাশা গভীর অশ্রুজলে   ডুবেছিল বিস্মরণের তলে
আজ কেন সেই বনযূথীর বাসে   উচ্ছ্বসিল মধুর নিশ্বাসে,
সারাবেলা চাঁপার ছায়ায় ছায়ায়   গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে॥

রাগ: গৌড়সারং
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

মধ্যদিনের বিজন বাতায়নে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হে তাপস তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তপস্বিনী হে ধরণী ওই-যে তাপের বেলা আসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑