• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

   পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন   সিন্ধুপারের পাখি তারা,   যা য়   যা য়   যায় চলে॥
   আলোছায়ার সুরে   অনেক কালের সে কোন্‌ দূরে
            ডাকে   আ য়   আ য়   আয় ব’লে॥
   যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি
   সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি।
আলোছায়ায় যেথা   অনেক দিনের সে কোন্‌ ব্যথা
            কাঁদে   হা য়   হা য়   হায় ব’লে॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আঁধার কুঁড়ির বাঁধন টুটে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কত যে তুমি মনোহর মনই তাহা জানে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑