• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো এসো  ওগো শ্যামছায়াঘন দিন,  এসো এসো।
    আনো আনো তব মল্লারমন্দ্রিত বীন॥
           বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি      চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে       কিশলয়মর্মরগীতে–
মঞ্জীর বাজুক রিন্‌-রিন্‌-রিন্‌-রিন্‌॥
নৃত্যতরঙ্গিত তটিনী     বর্ষণনন্দিত নটিনী–আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া        কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে    ঝিল্লির ঝঙ্কার ঝিন্‌-ঝিন্‌-ঝিন্‌-ইন॥

রাগ: কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩৪৭
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ সেপ্টেম্বর, ১৯৪০
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শ্রাবণের বারিধারা ঝরিছে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑