প্রেম এসেছিল নিঃশব্দচরণে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
তাই স্বপ্ন মনে হল তারে–
দিই নি তাহারে আসন।
বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে।
সে তখন স্বপ্ন কায়াবিহীন
নিশীথতিমিরে বিলীন–
দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা॥
রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ এপ্রিল, ১৯৪০
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Leave a Reply