রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা–
মন যে কেমন করে, হল দিশাহারা।
যেন কে গিয়েছে ডেকে,
রজনীতে সে কে দ্বারে দিল নাড়া–
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥
বঁধু দয়া করো, আলোখানি ধরো হৃদয়ে।
আধো-জাগরিত তন্দ্রার ঘোরে আঁখি জলে যায় যে ভ’রে।
স্বপনের তলে ছায়াখানি দেখে মনে মনে ভাবি এসেছিল সে কে–
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥
রাগ: ইমনকল্যাণ
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ভাদ্র, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ সেপ্টেম্বর, ১৯৩৯
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Leave a Reply