• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় তোরা আয় আয় গো (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আয় তোরা আয় আয় গো (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আয় তোরা আয় আয় গো (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            আয় তোরা আয়         আয় গো–
       গাবার বেলা যায় পাছে তোর       যায় গো।
শিশিরকণা ঘাসে ঘাসে   শুকিয়ে আসে,
            নীড়ের পাখি নীল আকাশে       চায় গো।
        সুর দিয়ে যে সুর ধরা যায়,         গান দিয়ে পাই গান,
প্রাণ দিয়ে পাই প্রাণ–তোর আপন বাঁশি আন্‌,
        তবেই যে তুই শুনতে পাবি        কে বাঁশি বাজায় গো।
শুকনো দিনের তাপ     তোর   বসন্তকে দেয় না যেন শাপ।
        ব্যর্থ কাজে মগ্ন হয়ে        লগ্ন যদি যায় গো ব’য়ে
গান-হারানো হাওয়া তখন করবে যে ‘হায় হায়’ গো॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরা অকারণে চঞ্চল (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ও জলের রানী ঘাটে বাঁধা একশো ডিঙি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑