• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি হে প্রেমের রবি (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি হে প্রেমের রবি (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি হে প্রেমের রবি (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              তুমি হে প্রেমের রবি  আলো করি চরাচর 
              যত করো বিতরণ  অক্ষয় তোমার কর । 
              দুজনের আঁখি-’পরে  তুমি থাকো আলো ক’রে–
              তা হলে আঁধারে আর  বলো হে কিসের ডর । 
              তোমারে হারায় যদি  দুজনে হারাবে দোঁহে–
              দুজনে কাঁদিবে বসি  অন্ধ হয়ে ঘন মোহে,
              এমনি আঁধার হবে  পাশাপাশি বসে রবে 
              তবুও দোঁহার মুখ  চিনিবে না পরস্পর । 
              দেখো, প্রভু, চিরদিন  আঁখি-’পরে থেকো জেগে–
              তোমারে ঢাকে না যেন  সংসারের ঘন মেঘে । 
              তোমারি আলোকে বসি  উজল-আনন-শশী 
              উভয়ে উভয়ে হেরে  পুলকিতকলেবর ।।

রাগ: জয়জয়ন্তী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বৃথা গেয়েছি বহু গান (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑