যাই যাই ছেড়ে দাও (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
যাই যাই, ছেড়ে দাও–স্রোতের মুখে ভেসে যাই।
যা হবার তা হবে আমার, ভেসেছি তো ভেসে যাই॥
ছিল যত সহিবার সহেছি তো অনিবার–
এখন কিসের আশা আর। ভেসেছি তো ভেসে যাই॥
রাগ: মিশ্র আলাহিয়া বিলাবল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Leave a Reply