সকলই ফুরাইল যামিনী পোহাইল (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সকলই ফুরাইল। যামিনী পোহাইল।
যে যেখানে সবে চলে গেল॥
রজনীতে হাসিখুশি, হরষপ্রমোদরাশি–
নিশিশেষে আকুলমনে চোখের জলে
সকলে বিদায় হল॥
রাগ: গুর্জরী তোড়ি
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Leave a Reply