• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুজনে দেখা হল মধুযামিনী রে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুজনে দেখা হল মধুযামিনী রে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুজনে দেখা হল মধুযামিনী রে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুজনে দেখা হল            মধুযামিনী রে–
কেন কথা কহিল না,        চলিয়া গেল ধীরে॥
নিকুঞ্জে দখিনাবায়          করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে        ডাকিছে ফিরে ফিরে॥
দুজনের আঁখিবারি          গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা       প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা,     জগতে দোঁহে একা–
চিরদিন ছাড়াছাড়ি            যমুনাতীরে॥

রাগ: বেহাগ-খাম্বাজ-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী

দুজনে দেখা হল মধুযামিনী রে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দেখায়ে দে কোথা আছে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑