ওকি সখা মুছ আঁখি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ওকি সখা, মুছ আঁখি। আমার তরেও কাঁদিবে কি!
কে আমি বা! আমি অভাগিনী– আমি মরে তাহে দুখ কিবা॥
পড়ে ছিনু চরণতলে– দলে গেছ, দেখ নি চেয়ে।
গেছ গেছ, ভালো ভালো– তাহে দুখ কিবা॥
রাগ: বিলাবল
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Leave a Reply