• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ ভালোবাসার যদি দিতে প্রতিদান (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এ ভালোবাসার যদি দিতে প্রতিদান (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এ ভালোবাসার যদি দিতে প্রতিদান (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এ ভালোবাসার যদি দিতে প্রতিদান–
একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি
    যখন দুখের জল বর্ষিত নয়ান–
শ্রান্ত ক্লান্ত হয়ে যবে ছুটে আসিতাম, সখী,
    ওই মধুময় কোলে দিতে যদি স্থান–
তা হলে, তা হলে, সখী, চিরজীবনের তরে
    দারুণযাতনাময় হ’ত না পরান।
একটি কথায় তব একটু স্নেহের স্বরে
    যদি যায় জুড়াইয়া হৃদয়ের জ্বালা,
তবে সেইটুকু, সখী, কোরো অভাগার তরে–
    নহিলে হৃদয় যাবে ভেঙেচুরে বালা!
একবার মুখ তুলে চেয়ো এ মুখের পানে–
    মুছায়ে দিয়ো গো, সখী, নয়নের জল–
তোমার স্নেহের ছায়ে আশ্রয় দিয়ো গো মোরে,
    আমার হৃদয় মন বড়োই দুর্বল।
সংসারের স্রোতে ভেসে কত দূর যাব চলে–
    আমি কোথা রব আর তুমি কোথা রবে।
কত বর্ষ হবে গত, কত সূর্য হবে অস্ত,
    আছিল নূতন যাহা পুরাতন হবে।
তখন সহসা যদি দেখা হয় দুইজনে–
    আসি যদি কহিবারে মরমের ব্যথা–
তখন সঙ্কোচভরে দূরে কি যাইবে সরে।
    তখন কি ভালো করে কবে নাকো কথা।

রাগ: কাফি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কেমনে শুধিব বলো তোমার এ ঋণ (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওকি সখা কেন মোরে কর তিরস্কার (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑