• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয় মোর কোমল অতি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয় মোর কোমল অতি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)

হৃদয় মোর কোমল অতি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)

হৃদয় মোর কোমল অতি,        সহিতে নারি রবির জ্যোতি
লাগিলে আলো শরমে ভয়ে       মরিয়া যাই মরমে॥
ভ্রমর মোর বসিলে পাশে          তরাসে আঁখি মুদিয়া আসে,
ভূতলে ঝ’রে পড়িতে চাহি       আকুল হয়ে শরমে॥
কোমল দেহে লাগিলে বায়        পাপড়ি মোর খসিয়া যায়,
পাতার মাঝে ঢাকিয়া দেহ        রয়েছি তাই লুকায়ে।
আঁধার বনে রূপের হাসি          ঢালিব সদা সুরভিরাশি,
আঁধার এই বনের কোলে         মরিব শেষে শুকায়ে॥

রাগ: মিশ্র গৌড়সারং
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

হৃদয় মোর কোমল অতি  – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হৃদয়ের মণি আদরিণী মোর (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑