• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওর ভাব দেখে যে পায় হাসি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওর ভাব দেখে যে পায় হাসি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওর ভাব দেখে যে পায় হাসি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ওর ভাব দেখে যে পায় হাসি,    হায় হায় রে।
          মরণ-আয়োজনের মাঝে  বসে আছেন কিসের কাজে
          কোন্‌ প্রবীণ প্রাচীন প্রবাসী।     হায় হায় রে।
          এবার দেশে যাবার দিনে    আপনাকে ও নিক-না চিনে,
          সবাই মিলে সাজাও ওকে নবীন রূপের সন্ন্যাসী।     হায় হায় রে।
          এবার ওকে মজিয়ে দে রে    হিসাব-ভুলের বিষম ফেরে।
          কেড়ে নে ওর থলি-থালি,    আয় রে নিয়ে ফুলের ডালি,
গোপন প্রাণের পাগ্‌লাকে ওর বাইরে দে আজ প্রকাশি।     হায় হায় রে॥

রাগ: বেহাগ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

ওর ভাব দেখে যে পায় হাসি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো ভাগ্যদেবী পিতামহী (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমরা খুঁজি খেলার সাথি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑