• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হায় হায় হায় দিন চলি যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হায় হায় হায় দিন চলি যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হায় হায় হায় দিন চলি যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   হায় হায় হায়   দিন চলি যায়।
              চা-স্পৃহ চঞ্চল   চাতকদল চল’   চল’ চল’ হে॥
     টগ’বগ’-উচ্ছল   কাথলিতল-জল   কল’কল’হে।
এল     চীনগগন হতে   পূর্বপবনস্রোতে   শ্যামলরসধরপুঞ্জ॥
শ্রাবণবাসরে   রস ঝর’ঝর’ ঝরে,   ভুঞ্জ হে ভুঞ্জ   দলবল হে।
এস’     পুঁথিপরিচারক   তদ্ধিতকারক   তারক তুমি কাণ্ডারী।
এস’     গণিতধুরন্ধর   কাব্যপুরন্দর   ভূবিবরণভাণ্ডারী।
এস’     বিশ্বভারনত   শুষ্করুটিনপথ-   মরু-পরিচারণক্লান্ত।
এস’     হিসাবপত্তরত্রস্ত   তহবিল-মিল-ভুল-গ্রস্ত   লোচনপ্রান্ত-   ছল’ছল’ হে।
এস’     গীতিবীথিচর   তম্বুরকরধর   তানতালতলমগ্ন।
এস’     চিত্রী চট’পট’   ফেলি তুলিকপট   রেখাবর্ণবিলগ্ন।
এস’     কন্‌স্‌টিট্যুশন-   নিয়মবিভূষণ   তর্কে অপরিশ্রান্ত।
এস’     কমিটিপলাতক   বিধানঘাতক   এস’ দিগভ্রান্ত   টল’মল’ হে॥

রাগ: ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

হায় হায় হায় দিন চলি যায় (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার যমের দুয়োর খোলা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো ভাগ্যদেবী পিতামহী (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑