• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোদের কিছু নাই রে নাই (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোদের কিছু নাই রে নাই (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোদের কিছু নাই রে নাই (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        মোদের কিছু নাই রে নাই,    আমরা ঘরে বাইরে গাই–
                তাইরে নাইরে নাইরে না। না না না।
        যতই দিবস যায় রে যায়  গাই রে সুখে হায় রে হায়–
                তাইরে নাইরে নাইরে না। না না না।
        যারা সোনার চোরাবালির ‘পরে  পাকা ঘরের-ভিত্তি গড়ে
তাদের  সামনে মোরা গান গেয়ে যাই– তাইরে নাইরে নাইরে না।
                                 না না না॥
যখন    থেকে থেকে গাঁঠের পানে গাঁঠকাটারা দৃষ্টি হানে
তখন   শূন্যঝুলি দেখায়ে গাই– তাইরে নাইরে নাইরে না। না না না॥
          যখন দ্বারে আসে মরণবুড়ি    মুখে তাহার বাজাই তুড়ি,
তখন   তান দিয়ে গান জুড়ি রে ভাই– তাইরে নাইরে নাইরে না। না না না।
এ যে   বসন্তরাজ এসেছে আজ, বাইরে তাহার উজ্জ্বল সাজ,
ওরে,   অন্তরে তার বৈরাগী গায়– তাইরে নাইরে নাইরে না। না না না।
          সে যে উৎসবদিন চুকিয়ে দিয়ে, ঝরিয়ে দিয়ে, শুকিয়ে দিয়ে,
দুই      রিক্ত হাতে তাল দিয়ে গায়– তাইরে নাইরে নাইরে না।
                                  না না না॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

মোদের কিছু নাই রে নাই (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমরা না-গান-গাওয়ার দল (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এবার যমের দুয়োর খোলা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑