• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী
     তাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনা
          বদ্‌কণ্ঠলোকবাসী আমরা কজনা ॥
আমাদের বৈঠক বৈরাগীপুরে     রাগ-রাগিণীর বহু দূরে,
     গত জনমের সাধনেই   বিদ্যা এনেছি সাথে এই গো
          নিঃসুর-রসাতল-তলায় মজনা ॥
     সতেরো পুরুষ গেছে, ভাঙা তম্বুরা
              রয়েছে মর্চে ধরি বেসুর-বিধুরা।
বেতার সেতার দুটো,   তবলাটা ফাটা-ফুটো,
     সুরদলনীর করি এ নিয়ে যজনা–
          আমরা কল্পনা ॥

রাগ: কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ভাদ্র, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ অগাস্ট, ১৯৩৫
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমরা না-গান-গাওয়ার দল (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑