• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে,
          মোদের     পাড়ার থোড়া   দূর দিয়ে যাইয়ে॥
হেথা     সা রে গা মা -গুলি     সদাই     করে চুলোচুলি,
              কড়ি কোমল কোথা   গেছে তলাইয়ে॥
                        হেথা আছে তাল-কাটা বাজিয়ে–
                             বাধাবে সে কাজিয়ে।
                                  চৌতালে ধামারে
                             কে কোথায় ঘা মারে–
           তেরে-কেটে মেরে-কেটে   ধাঁ-ধাঁ-ধাঁইয়ে॥

রাগ: বাউল
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ ভাদ্র, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৩ অগাস্ট, ১৯৩৫
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমাদের পাকবে না চুল (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑