আমাদের ভয় কাহারে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ভয় কাহারে।
বুড়ো বুড়ো চোর ডাকাতে কী আমাদের করতে পারে।
আমাদের রাস্তা সোজা, নাইকো গলি– নাইকো ঝুলি, নাইকো থলি–
ওরা আর যা কাড়ে কাড়ুক, মোদের পাগলামি কেউ কাড়বে না রে॥
আমরা চাই নে আরাম, চাই নে বিরাম,
চাই নে যে ফল, চাই নে রে নাম–
মোরা ওঠায় পড়ায় সমান নাচি,
সমান খেলি জিতে হারে ॥
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1321
রচনাকাল (খৃষ্টাব্দ): 1915
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
Leave a Reply