• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হায় হায় রে হায় পরবাসী (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হায় হায় রে হায় পরবাসী (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হায় হায় রে হায় পরবাসী (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হায়, হায় রে, হায় পরবাসী (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হায় হায় রে হায় পরবাসী,
    হায় গৃহছাড়া উদাসী।
        অন্ধ অদৃষ্টের আহ্বানে
    কোথা অজানা অকূলে চলেছিস ভাসি।
শুনিতে কি পাস দূর আকাশে    কোন্‌ বাতাসে
            সর্বনাশার বাঁশি–
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি।
    রঙিন মেঘের তলে    গোপন অশ্রুজলে
        বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে
            সঞ্চিত নীরব অট্টহাসি॥

রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

হায় হায় রে হায় পরবাসী (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তিমিরময় নিবিড় নিশা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑