• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি সন্ধ্যাদীপের শিখা (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি সন্ধ্যাদীপের শিখা (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি সন্ধ্যাদীপের শিখা (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আমি   সন্ধ্যাদীপের শিখা,
          অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা ॥
তার         স্বপনে মোর আলোর পরশ   জাগিয়ে দিল গোপন হরষ,
              অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা ॥
                   আমার   নির্জন উৎসবে
              অম্বরতল হয় নি উতল পাখির কলরবে।
যখন    তরুণ রবির চরণ লেগে   নিখিল ভুবন উঠবে জেগে
              তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ পৌষ, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জানুয়ারি, ১৯২৪
রচনাস্থান: শ্রীনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

আমি সন্ধ্যাদীপের শিখা (বিচিত্র) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মাটির বুকের মাঝে বন্দী যে জল (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑