• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধারের লীলা আকাশে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আঁধারের লীলা আকাশে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধারের লীলা আকাশে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়,
          ছন্দের লীলা অচলকঠিনমৃদঙ্গে।
অরূপের লীলা অগোনা রূপের রেখায় রেখায়,
          স্তব্ধ অতল খেলায় তরলতরঙ্গে॥
     আপনারে পাওয়া আপনা-ত্যাগের গভীর লীলায়,
     মূর্তির লীলা মূর্তিবিহীন কঠোর শিলায়,
          শান্ত শিবের লীলা যে প্রলয়ভ্রূভঙ্গে।
শৈলের লীলা নির্ঝরকলকলিত রোলে,
          শুভ্রের লীলা কত-না রঙ্গে বিরঙ্গে।
মাটির লীলা যে শস্যের বায়ুহেলিত দোলে,
          আকাশের লীলা উধাও ভাষার বিহঙ্গে।
     স্বর্গের খেলা মর্তের ম্লান ধুলায় হেলায়,
     দুঃখেরে লয়ে আনন্দ খেলে দোলন-খেলায়,
          শৌর্যের খেলা ভীরু মাধুরীর আসঙ্গে॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ মার্চ, ১৯২৬

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হ্যাদে গো নন্দরানী (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দেখা না-দেখায় মেশা হে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑