• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমনি করেই যায় যদি দিন (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এমনি করেই যায় যদি দিন (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এমনি করেই যায় যদি দিন (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          এমনি ক’রেই যায় যদি দিন যাক না।
মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না ॥
          আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
                   দেহের     বাঁধ টুটেছে–
মাথার ‘পরে খুলে গেছে   আকাশের ওই সুনীল ঢাক্‌না ॥
          ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,
                   সে যেন রে কাহার বাণী।
          কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।
                   সে কোন্‌   সুরে সাধা–
বিশ্ব বলে মনের কথা,   কাজ প’ড়ে আজ থাকে থাক্‌-না॥।

রাগ: ইমন-পূরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ চৈত্র, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ এপ্রিল, ১৯১৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার হল শুরু আমার হল সারা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমারে বাঁধবি তোরা (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑