• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুয়ার মোর পথপাশে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুয়ার মোর পথপাশে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুয়ার মোর পথপাশে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুয়ার মোর পথপাশে,   সদাই তারে খুলে রাখি।
কখন্‌ তোর রথ আসে   ব্যাকুল হয়ে জাগে আঁখি॥
     শ্রাবণে শুনি দূর মেঘে   লাগায় গুরু গরো-গরো,
     ফাগুনে শুনি বায়ুবেগে   জাগায় মৃদু মরো-মরো–
     আমার বুকে উঠে জেগে   চমক তারি থাকি থাকি॥
সবাই দেখি যায় চলে   পিছন-পানে নাহি চেয়ে
উতল রোলে কল্লোলে   পথের গান গেয়ে গেয়ে।
     শরৎ-মেঘ যায় ভেসে   উধাও হয়ে কত দূরে
     যেথায় সব পথ মেশে   গোপন কোন্‌ সুরপুরে।
     স্বপনে ওড়ে কোন্‌ দেশে   উদাস মোর মনোপাখি॥

রাগ: কাফি
তাল: নবতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1917
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দুয়ার মোর পথপাশে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নাহয় তোমার যা হয়েছে তাই হল (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑