• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হারে রে রে রে রে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হারে রে রে রে রে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হারে রে রে রে রে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হারে রে রে রে রে,  আমায়   ছেড়ে দে রে, দে রে–
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে॥
     ঘনশ্রাবণধারা   যেমন বাঁধনহারা,
বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে॥
হারে রে রে রে রে,   আমায়   রাখবে ধ’রে কে রে–
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,
     বজ্র যেমন বেগে   গর্জে ঝড়ের মেঘে,
          অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে॥

রাগ: ইমন-ভূপালী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

হারে রে রে রে রে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে ওরে ওরে আমার মন মেতেছে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑