• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলো আমার আলো ওগো আলো ভুবন-ভরা (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আলো আমার আলো ওগো আলো ভুবন-ভরা (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আলো আমার আলো ওগো আলো ভুবন-ভরা (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা।
আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥
        নাচে আলো নাচে, ও ভাই,    আমার প্রাণের কাছে–
        বাজে আলো বাজে, ও ভাই    হৃদয়বীণার মাঝে–
        জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
        মেঘে মেঘে সোনা, ও ভাই,    যায় না মানিক গোনা–
        পাতায় পাতায় হাসি, ও ভাই,    পুলক রাশি রাশি–
        সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥

রাগ: ইমন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

আলো আমার আলো ওগো আলো ভুবন-ভরা  (বিচিত্র) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি সব নিতে চাই (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওরে ওরে ওরে আমার মন মেতেছে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑