• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
     সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে॥
চলার পথে দিনে রাতে   দেখা হবে সবার সাথে–
     তাদের আমি চাব, তারা আমায় চাবে॥
         জীবন আমার পলে পলে এমনি ভাবে
         দুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে॥
রঙের খেলার সেই সভাতে   খেলে যে জন সবার সাথে
         তারে আমি চাব, সেও আমায় চাবে॥

রাগ: ইমন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:না গো এই যে ধুলা আমার না (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কী পাই নি তারি হিসাব মিলাতে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑