• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোরা        সত্যের ‘পরে মন   আজি   করিব সমর্পণ।
                        জয়   জয় সত্যের জয়।
মোরা        বুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন।
                        জয়   জয় সত্যের জয়।
যদি          দুঃখে দহিতে হয়   তবু   মিথ্যাচিন্তা নয়।
যদি          দৈন্য বহিতে হয়   তবু   মিথ্যাকর্ম নয়।
যদি          দণ্ড সহিতে হয়   তবু   মিথ্যাবাক্য নয়।
                        জয়   জয় সত্যের জয়॥

মোরা        মঙ্গলকাজে প্রাণ   আজি   করিব সকলে দান।
                        জয়   জয় মঙ্গলময়।
মোরা        লভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান।
                        জয়   জয় মঙ্গলময়।
যদি          দুঃখে দহিতে হয়   তবু   অশুভচিন্তা নয়।
যদি          দৈন্য বহিতে হয়   তবু   অশুভকর্ম নয়।
যদি          দণ্ড সহিতে হয়    তবু   অশুভবাক্য নয়।
                        জয়   জয় মঙ্গলময়॥

সেই              অভয় ব্রহ্মনাম   আজি   মোরা সবে লইলাম–
                        যিনি   সকল ভয়ের ভয়।
মোরা        করিব না শোক যা হবার হোক, চলিব ব্রহ্মধাম।
                        জয়   জয় ব্রহ্মের জয়।
যদি          দুঃখে দহিতে হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।
যদি          দৈন্য বহিতে হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।
যদি          মৃত্যু নিকট হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।
                        জয়   জয় ব্রহ্মের জয়॥

মোরা        আনন্দ-মাঝে মন   আজি   করিব বিসর্জন।
                        জয়   জয় আনন্দময়।
              সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দনিকেতন।
                        জয়   জয় আনন্দময়।
              আনন্দ চিত্ত-মাঝে   আনন্দ সর্বকাজে,
              আনন্দ সর্বকালে   দুঃখে বিপদজালে,
              আনন্দ সর্বলোকে   মৃত্যুবিরহে শোকে–
                        জয়   জয় আনন্দময়॥

রাগ: ইমনকল্যাণ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ পৌষ, ১৩০৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার আসন শূন্য আজি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমাদের শান্তিনিকেতন (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑