• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলোক-চোরা লুকিয়ে এল ওই (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আলোক-চোরা লুকিয়ে এল ওই (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আলোক-চোরা লুকিয়ে এল ওই (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আলোক-চোরা লুকিয়ে এল ওই–
তিমিরজয়ী বীর, তোরা আজ কই।
এই কুয়াশা-জয়ের দীক্ষা কাহার কাছে লই॥
মলিন হল শুভ্র বরন,   অরুণ-সোনা করল হরণ,
লজ্জা পেয়ে নীরব হল উষা জ্যোতির্ময়ী॥
সুপ্তিসাগরতীরে বেয়ে সে এসেছে মুখ ঢেকে,
অঙ্গে কালি মেখে।
রবির রশ্মি কই গো তোরা,   কোথায় আঁধার-ছেদন ছোরা,
উদয়শৈলশৃঙ্গ হতে বল্‌ “মাভৈঃ মাভৈঃ’॥

রাগ: ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আলোক-চোরা লুকিয়ে এল ওই (বিচিত্র) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জাগ আলসশয়নবিলগ্ন (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑