পাগল যে তুই কণ্ঠ ভরে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
পাগল যে তুই, কণ্ঠ ভরে
জানিয়ে দে তাই সাহস করে॥
দেয় যদি তোর দুয়ার নাড়া
থাকিস কোণে, দিস নে সাড়া–
বলুক সবাই ‘সৃষ্টিছাড়া’, বলুক সবাই ‘কী কাজ তোরে’॥
বল্ রে ‘আমি কেহই না গো,
কিছুই নহি, যে হই-না’।
শুনে বনে উঠবে হাসি,
দিকে দিকে বাজবে বাঁশি–
বলবে বাতাস ‘ভালোবাসি’, বাঁধবে আকাশ অলখ ডোরে॥
রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Leave a Reply